× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের বাসায় বিএনপির পিঠাপুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের শীতকালীন পিঠাপুলি উপহারের উদ্যোগ নিয়েছে বিএনপি। সমমনা ৬২টি দলের শীর্ষ নেতার বাসায় পৌঁছে দেওয়া হবে কয়েক রকম শীতের পিঠা। বিএনপির এই উদ্যোগকে রাজনৈতিক সৌহার্দ্য হিসেবে দেখছেন সমমনা দলের নেতারা।

বিএনপি সূত্রে জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ২০টি দলের নেতার বাসায় পিঠা পৌঁছে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার এই উপহার পেয়েছেন আরও ২২টি দলের শীর্ষ নেতা। বুধবারের মধ্যে সব দলের নেতার বাসায় পিঠা পৌঁছে দেওয়া হবে।

নেতাদের বাসায় পিঠা পৌঁছে দেওয়ার দায়িত্বে আছেন সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন নসু, ইকবাল হাসান শ্যামলসহ কয়েকজন।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, পিঠার মধ্যে রয়েছে– ঝাল পিঠা, পাটিসাপটা, পুলি, পাকন পিঠাসহ আরও কয়েক রকমের পিঠা।

শীতকালীন পিঠা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন বর্জনকারী কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এটিই রাজনৈতিক সৌহার্দ্য।’

পিঠা উপহারের কার্যক্রম বিএনপির গুলশান কার্যালয় থেকে সার্বিক তত্ত্বাবধান করছেন দলের চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম সাত্তার।

তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন বর্জনকারী সব রাজনৈতিক দলের নেতার জন্য শীতকালীন পিঠা পাঠিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা