× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিনে সংরক্ষিত আসনে ৮১০ ফরম বিক্রি, আ. লীগের আয় ৪ কোটির বেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৩ পিএম

ফরম বিক্রি নিয়ে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। প্রবা ফটো

ফরম বিক্রি নিয়ে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনে মোট ৮১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

প্রথম দিনে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগে ৬২টি, সিলেট বিভাগে ২৬টি, চট্টগ্রাম বিভাগে ‌১৪৯টি, রংপুর বিভাগে ৭৫‌টি, রাজশাহী বিভাগে ৯০টি, খুলনা‌ বিভাগে ৭৭টি ও বরিশাল বিভাগে ৫৬টি ফরম বিক্রি হয়েছে, যা থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কবির চিনু, শাহাবুদ্দিন ফারাজী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা