× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্ত অরক্ষিত, জাতীয় নিরাপত্তা হুমকিতে : আ স ম রব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩ পিএম

আ স ম আবদুর রব। ফাইল ফটো

আ স ম আবদুর রব। ফাইল ফটো

মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এক বিবৃতিতে অতি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। 

বিবৃতিতে নেতারা বলেছেন, একদিকে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে, অন্যদিকে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহত হওয়ার ঘটনা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে দুই দেশ বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা।

বিবৃতিতে তারা আরও বলেন, কয়েক দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গুলি, মর্টার শেল, বিস্ফোরিত রকেট লাঞ্চারের খোল বাংলাদেশে এসে পড়ছে। বিভিন্ন সময়ে তুমব্রু সীমান্ত দিয়ে অস্ত্রসহ মিয়ানমারের কতিপয় সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তারা বলেন, কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান অবস্থায়ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে। সীমান্ত অরক্ষিত রেখে অতীতের ন্যায় সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। সুতরাং সরকারকে সীমান্ত সুরক্ষিত ও বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা