× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপর্যয় থেকে রক্ষার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন : কাজী মামুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৯ পিএম

মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। প্রবা ফটো

মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। প্রবা ফটো

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে পার্টিকে রক্ষা করার জন্য রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ছাত্রসমাজের সহসভাপতি নকিবুল হাসান নিলয়ের সভাপতিত্বে সভায় কাজী মামুন জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, জিএম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছে। তারা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। এই মোনাফেকদের পার্টির সকলের সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ দল থেকে অব্যাহতি দিয়েছেন। বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই।

তিনি বলেন, জিএম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধুমাত্র তার স্ত্রীকে এমপি করার জন্য দেশে লাখো নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেকে জনবন্ধু হিসেবে আখ্যা দেওয়া জিএম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।

সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, জাতীয় পার্টি দেশের উন্নয়নে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছিল তা জিএম কাদের ও চুন্নুর একগুঁয়ের কারণে, দেশবাসীর সঙ্গে প্রতারণার কারণে তা ম্লান হয়ে গেছে।

প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এসএম রেজাউল ইসলাম হাসিবকে যুগ্ম আহ্বায়ক, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ, এরফান আহমেদ এবং আবু সাঈদ লিওনকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম হাফিজ, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, উপদেষ্টা আমানত হোসেন, এমএ কুদ্দুস খান, নুরুল ইসলাম নুরু, জাপা কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, আসাদ খান সামি, সাহিন আরা সুলতানা রিমা, নজরুল ইসলাম মুকুল, জহিরুদ্দিন জহির, শাহ আলম খান মাসুদ, শিশির চিশতী, এসএম হাসেম, শেখ রুনা মো. বাচ্চু মিয়া, কাজী মো. ফারুক, মো. কামরুজ্জামান, নাফিজ মাহবুব, শামসুল আলম, খন্দকার মনিরুজ্জামান টিটু, পাভেল আহমেদ, শেখ আমিনুল হাকিম, রিয়াজ খান, পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা