× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ২২:২১ পিএম

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। প্রবা ফটো

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। প্রবা ফটো

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।

আব্দুল মোনায়েম মুন্না নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, ‘জালিমের কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ের জন্য সারা জীবন লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ।’

গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা