× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মতিঝিলে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

পীরজঙ্গী শাহ মাজারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

পীরজঙ্গী শাহ মাজারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

রাজধানীর মতিঝিলে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ৩টায় পীরজঙ্গী শাহ মাজারের সামনে এই মিছিল হওয়ার কথা ছিল। কর্মসূচি পালনে নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

দুপুর ২টা ৩৫ মিনিটে কর্মসূচির প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মিছিলস্থলে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান তিনি।

ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরের অন্তর্গত থানা-উপজেলা ও পৌরসভায় আজ কালো পতাকা মিছিল করছে বিএনপি।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি পালন করছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইতোমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তাণ্ডব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।

তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এর পরেও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পুলিশের সঙ্গে সংঘর্ষ করার কর্মসূচি আজকে আমাদের না। কিন্তু আমাদের চলমান এক দফার আন্দোলন চলমান থাকবে। এটা আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখব।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আজকে কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদের নিষেধ করেছি। কী কারণে অনুমতি নাই, সে বিষয়ে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদের (সাংবাদিক) ব্রিফ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা