× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংখ্যা নয়, সংসদে বিরোধী দলই আসল : চুন্নু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২২:১২ পিএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংগৃহীত

সংসদে দলীয়ভাবে জাতীয় পার্টি (জাপা) একমাত্র বিরোধী দল মন্তব্য করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী সেটা আসল বিষয়।’

সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘মানুষের মধ্যে সমালোচনা ছিল গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয় সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা আগামীতে ভূমিকা রাখব। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করব। জাপা আসলেই বিরোধী দল, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার।’

তিনি বলেন, ‘জি এম কাদের ও আনিসুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে।’

রওশন এরশাদকে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে জানিয়ে চুন্নু বলেন, ‘তাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছেন, যা খুবই দুঃখজনক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা