× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে : ড. হাছান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ পিএম

রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। প্রবা ফটো

রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। প্রবা ফটো

জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু  অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের বক্তব্যে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তাদের আন্দোলনে বিদেশিরা সাড়া দেয়নি। 

তিনি আরও বলেন, নির্বাচনের পর নতুন ষড়যন্ত্র করতে চায়, ইঁদুর যেমন গর্ত থেকে মিটি মিটি তাকায়, বিএনপিও তেমনি মিটি মিটি তাকিয়ে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কোনো দল বয়কট করলে কিছু যায় আসে না। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র  বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচাল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।

তিনি বলেন, তারা পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এই দল এখন মানুষের কাছে সন্ত্রাসী দল। সন্ত্রাস করে এই দেশে কোনো কিছু অর্জন করা যায় না। এটা প্রমাণিত হয়েছে। 

আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামা শিখর বলেন, যারা নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল তারা বাংলাদেশকে প্রতিহত করতে চায়। আমরা বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা বেঁচে থাকতে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ওই পাকিস্তানি প্রেতাত্মাদের হাতে যেতে দেব না।

শান্তি ও গণতন্ত্র সমাবেশটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা