× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কালো পতাকা মিছিল, নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:২৪ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ পিএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। প্রবা ফটো

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। প্রবা ফটো

নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম হ্রাস, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং দ্বাদশ সংসদ বাতিলের দাবিতে আয়োজিত কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টার মধ্যেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

বিএনপি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার কালো পতাকা মিছিল জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বাদে যেসব জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলোতে আজকে একসঙ্গে কর্মসূচি পালন হবে।

সমমনা দলগুলোর কর্মসূচি

বিএনপির যুগপৎ আন্দোলনের কয়েকটি শরিক দলও কালো পতাকা মিছিল করেছে। ১২ দলীয় জোট দুপুর ১২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ও এলডিপি বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল করেছে।

গণফোরাম ও পিপলস পার্টি বেলা সাড়ে ৩টায় মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করবে। এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা সাড়ে ৩টায় বিজয়নগরের দলীয় অফিসে সংবাদ সম্মেলন করবে।

কালো পতাকা মিছিলের কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে ফিরেছে বিএনপি। এদিকে আজ ‘শান্তি ও গণতান্ত্রিক’ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। পর্যবেক্ষকরা মনে করছেন, এর মধ্য দিয়ে নির্বাচনের পর অনেকটা শান্ত রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে উঠবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা