× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওলামা দলের বিভিন্ন পদে রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ২৩:৩৮ পিএম

ওলামা দলের বিভিন্ন পদে রদবদল

বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজাকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। একইসঙ্গে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কয়েকটি শূন্য পদে নতুনভাবে পদায়ন করা হয়েছে। তারা হলেন- যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ক্বারী গোলাম মোস্তফা, অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু, মাওলানা আবু বকর চাখারী, মাওলানা মো. নাসির উদ্দিন, হাফেজ মো. জসিম উদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আবদুর রহিম, মাওলানা মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. নুরুল হক, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা আব্দুল জব্বার শাকিল, মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ কুতুব উদ্দিন, মাওলানা আবু সাঈদ মো. আনোয়ার হোসেন ও মাওলানা শাহাদাত হোসেন সবুজ।

ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটি

ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুফতি রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যুগ্ম আহ্বায়করা হলেন- মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা তানভীর আহমেদ, মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা মো. ফরহাদ হোসেন হিজবুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা মীর হোসেন, মুফতি আশরাফুল আলম, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ নায়েব আলী, মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল আজিজ, মুফতি মাওলানা আহমেদ সালেহ তাউসিফ, মাওলানা সাবিথ ইমরান, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইবারহিম, মাওলানা কবির হোসেন ও মাওলানা সাঈদ আহমেদ। 

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে মাওলানা আলমগীর হোসেন খলিলী ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম সজিব, মাওলানা মো. আতিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরে আলম, হাফেজ জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হাই, মাওলানা সোহরাব হোসেন, হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী ও হাফেজ মো. মিজানুর রহমান। 

ওলামা দল থেকে অব্যাহতি

এ ছাড়া ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কারণে দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এই আদেশটি দ্রুত কার্যকর হবে বলে ওলামা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা