× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি মিলেছে, দাবি বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৪ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিএনপি কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করবে আগামী শনিবার। আর এই মিছিল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।   

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান

সরকারের পদত্যাগ এবং দ্বাদশ সংসদ বাতিলের প্রতিবাদে এর আগে শুক্র এবং শনিবার দুই দিনের কালো পতাকা মিছিল করার ঘোষণা দেয় বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, ‘শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ বিষয়ে কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে শুক্রবার কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। আর ঢাকা বাদে যেসব জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলো একসঙ্গে কর্মসূচি পালন করবে শনিবার।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী অনুমতির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে ডিএমপি থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা