× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিটার হাসের অভিনন্দন

বিএনপিকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৯:০৭ পিএম

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভা। প্রবা ফটো

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভা। প্রবা ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যাকে নিয়ে বিএনপি এত রঙ দেখাল, এত জাদু দেখাল, সেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেবও অভিনন্দন জানিয়েছেন।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন কাকে নিয়ে খেলবেন? কাকে নিয়ে এটা-ওটা করবেন? বিএনপি এখন স্বপ্ন দেখছে কখন ভিসানীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। আপনারা অপেক্ষা করুন, রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।’ 

বুধবার (১৭ জানুয়ারি) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কি পাতানো নির্বাচন ছিল? আপনাদের কী মনে হয়? পৃথিবীর নামিদামি গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের এ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রশংসা করে কেন? পাকিস্তানের হাইকমিশন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।’ 

তিনি বলেন, ‘সময় আছে পাঁচ বছর। পাঁচ বছরের মধ্যে আর উল্টা-পাল্টা বলে কোনো লাভ নেই। অপেক্ষা করতে হবে। পাঁচ বছর পর আবার ১০ ডিসেম্বর, আবার ২৮ অক্টোবরের অপেক্ষা করুন। নির্বাচনের ট্রেন বন্ধ হয়ে গেছে, পাঁচ বছর পর আবার চালু হবে। বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিরোধী দল নির্বাচন বর্জন করায় নতুন রণকৌশল করতে হয়েছে। তাই এবার সংসদে বড় একটা অংশ স্বতন্ত্র প্রার্থী। এবার নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনে রণকৌশল করতে হয়েছে; যার সোনালি ফসল আমরা ঘরে তুলেছি। মোটামুটি সংঘাতমুক্ত হয়েছে নির্বাচন। যারা নির্বাচনে আসেনি তারা অনেক কথাই বলেছে, তারা বলেছে এই নির্বাচন হতে দেবে না। তাদের এই আস্ফালন কোথায় গেল।’

তিনি বলেন, ‘দেশি-বিদেশি সংবাদিকরা ছিল। কিন্তু কোনো কিছু বলার মতো দেখেনি। শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে বহু দেশ।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে দেশের গণতন্ত্র আরও দূঢ় করেছেন। বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন। যার কারণে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকেও শোকজ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে একটা স্বাধীন কমিশন গঠিত হয়েছে, যা প্রশংসার দাবিদার।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মানুষ নেই। নির্বাচনে আসলে হেরে যাবে। চরম হতাশাগ্রস্ত  শিবিরে পরিণত হয়েছে বিএনপি। যে দলের মধ্যে গণতন্ত্র নেই, সেই দল কীভাবে দেশের মানুষকে গণতন্ত্র দেবে। এই বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছিল। অসুস্থ খালেদা জিয়াকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নেতা বানিয়েছে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নিজেদের অফিসে তালা মেরে বলে সরকার তাদের অফিসে তালা লাগিয়েছে। আবার তাদের অফিসের তালা তারাই ভেঙে গেছে। যারা অফিসে তালা লাগাতে পারে আবার ভাঙতেও পারে। সংবিধান ভাঙা বিএনপির অফিসের তালা ভাঙার মতো না।’

এ সময় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মির্জা আজম, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা