× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি ভোট বর্জন করেছে, জনগণ বিএনপিকে বর্জন করেছে : তথ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২৩:০২ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২৩:৫২ পিএম

ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। প্রবা ফটো

ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। প্রবা ফটো

বিএনপিসহ যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার কাছে এই নির্বাচন এমপি হওয়ার নির্বাচন নয়, যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদেরকে প্রত্যাখ্যান করার নির্বাচন।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার সম্মানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, নির্বাচনের আগে তারা অগ্নি সন্ত্রাস, হুমকি ধামকি দেওয়ার পরও জনগণ এবার নির্বাচনী অংশগ্রহণ করেছে এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা আগামী পাঁচ বছর কী কী করব সে বিষয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশীয় বা আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দিয়েছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।

জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারা কিছুদিন আগে আগুন দিয়ে ট্রেনে যাদের পুড়িয়ে মারল সেই মানুষগুলোর কী বেঁচে থাকার অধিকার ছিল না? আপনারা কেন নির্বাচনে এলেন না, কেউ না করেছিলেন নির্বাচনে আসতে? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে। সঠিক যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয় আরও বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপির অগ্নি সন্ত্রাস হরতাল অবরোধের পরও মানুষ নির্বাচনমুখী ছিল। নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখব। 

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, একটি দেশের বা সমাজে শান্তি বিরাজের জন্য শক্তিশালী ও সাহসী একজন নেতা দরকার হয়। আমাদের সেই নেতা আছে বলেই আমরা আজ শান্তি উপভোগ করছি। সেই নেতার নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব, তার হাতকে শক্তিশালী করব।

তিনি বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার মতো শক্তিশালী একজন নেতা যদি হাল ধরে না থাকতো, যদি কোনো অঘটন ঘটতো তখন আমরা হারে হারে টের পেতাম। কিন্তু তিনি আছেন তাই আমরা বুঝতে পারছি না। তাই আমাদের নিজেদের স্বার্থে, শান্তির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে তার পাশে থাকতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা ঢাকা-১৭ আসনের মানুষ আমাকে উপনির্বাচন থেকেও এবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা