× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সাবেক হুইপ মসিউর রহমান আর নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৫:১৭ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৬:২৬ পিএম

বিএনপিদলীয় সাবেক হুইপ মসিউর রহমান।

বিএনপিদলীয় সাবেক হুইপ মসিউর রহমান।

জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার  (১ নভেম্বর) ঝিনাইদহের নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে দেখতে পান তিনি বিছানায় অচেতন পড়ে আছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান স্ট্রোকের কারণে তিনি মারা গেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মসিউর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

মসিউর রহমান ঝিনাইদহ-২ আসনের চারবারের সংসদ সদস্য। এ ছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতিও তিনি।

১৯৫৩ সালের ২৫ জুন ঝিনাইদহের কন্যাদহ গ্রামে জন্মগ্রহণ করেন মসিউর রহমান। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৯৫ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ ছিলেন। এ ছাড়া ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা