× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ ডিসেম্বর থেকে কার অধীনে দেশ চলবে, জানতে চান মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৪:২৯ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আগামী ১১ ডিসেম্বর থেকে কোন সরকার এবং কোন সংবিধানের অধীনে দেশ চলবে সেটি পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন। 

সম্প্রতি বিএনপির জ্যেষ্ঠ নেতা আমান উল্লাহ বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না। দেশ পরিচালিত হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায়।’

এই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘দেশের জনগণের কাছে বিএনপির পরিষ্কার করা উচিত, আগামী ১১ ডিসেম্বর থেকে কোন সরকারের অধীনে পরিচালিত হবে। অদৃশ্য শক্তি, নাকি অসাংবিধানিক শক্তির অধীনে দেশ পরিচালনা করা হবে?’

বিএনপির নেতাদের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে পাকিস্তান আমলে ভালো ছিলেন আপনারা। এমন বক্তব্য রাষ্ট্রবিরোধী ও রাষ্ট্রদ্রোহিতার সামিল। পাকিস্তানের আমলে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না, পাকিস্তান ভেঙে আমরা অসম্প্রদায়িক রাষ্ট্র গঠন করেছি।’ 

আওয়ামী লীগ জনগণের জন্য গণতন্ত্রের জন্য কাজ করে বলেই দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছে, বিএনপিকে সারা দেশে সমাবেশ করার সুযোগ পাচ্ছে বলেও জানান মন্ত্রী। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে জনসভা করছেন, বহু লোকের সমাগমে করে দেশবিরোধী কথা বলবেন না।’

পত্রিকাটির সম্পাদক কবি অশোক ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

সাংবাদিক নেতারা মন্ত্রীর কাছে গণমাধ্যমের আইনের বিষয়টি সুরাহা করার আহ্বান জানান। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘আইনের আওতায় আনার দাবি গুরুত্বপূর্ণ বিষয়। তবে কেউ মেডিকেল কলেজে পাশ করে ডাক্তার হন, কেউ পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হন, সাংবাদিকদের এখন কোনো নির্দিষ্ট কিছু করা হয়নি। যে কেউ সাংবাদিকতা করতে পারেন।’ 

‘সময়ের নিখুঁত প্রতিচ্ছবি’ স্লোগানে স্বদেশ বিচিত্রা যাত্রা দৈনিক পত্রিকাটির আগামীতে ভালো কিছু করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

প্রবা/জেডএন/ইএইচএম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা