× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৭ পিএম

নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপির গণসংযোগ। প্রবা ফটো

নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিএনপির গণসংযোগ। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল বিএনপি। তাদের ডাকে জনগণ সাড়া দিয়েছে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন রিজভী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে দুইদিন গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সকাল ১০টার মধ্যেই ইসি সচিব বলেছিলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।’

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা