× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্রের কফিনে শেষ প্যারেক এই নির্বাচন, আন্দোলন চলবে : গণতন্ত্র মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৪:১৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৪:২৭ পিএম

গণতন্ত্রের কফিনে শেষ প্যারেক এই নির্বাচন, আন্দোলন চলবে : গণতন্ত্র মঞ্চ

৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ প্যারেক সরকার, জনগণ এই তামাশার নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। 

নেতারা বলেন, ‘ডামি ফলাফল বাতিল করে সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে রক্ষার দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। একই সঙ্গে আজ বিকালে নতুন কর্মসূচি ঠিক করা হবে, আন্দোলন চলবে বলেও জানান দলটির নেতাকর্মীরা।

গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি জানান, এই তামাশার নির্বাচনকে জনগণ প্রত্যাখান করেছে। ৭ তারিখ যা ঘটেছে তা গণতন্ত্রকে ধ্বংসের আরেকটি পথ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে ভয়ংকর তামাশা হয়েছে। যে নির্বাচনী ট্রেনের কথা বলা হচ্ছে তা দেশকে ধ্বংসের ট্রেন বলেও মনে করেন তিনি। আজ বিকালে নতুন কর্মসূচি ঠিক করা হবে, আন্দোলন চলবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে উপস্থিতির কম হারকে এই সরকারের বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভের  বহিঃপ্রকাশ। গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনের প্রকারান্তরে বাকশাল। আওয়ামী লীগ ও ডামি আওয়ামী লীগের এ নির্বাচনের বৈধতা খোঁজার সুযোগ নেই। জনগণ এটা প্রত্যাখান করেছে।’

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মন্ত্রের অন্যতম নেতা সাইফুল হক বলেছেন, দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত-রাশিয়া-চীন তাদের স্বার্থে অবস্থান নিয়েছে সরকার।

তিনি জানান, বিরোধী দল ভাঙতে ব্যর্থ হয়ে ডামি প্রার্থী দিয়েও ভোটকেন্দ্রে ভোটার আনতে ব্যর্থ হয়েছে সরকার। প্রহসনের নির্বাচনের ষোলকলা পূর্ণ করে তথাকথিত পর্যবেক্ষক দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা