× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের নির্দেশে ভোটার উপস্থিতি ৫ শতাংশকে ৪০ শতাংশ দেখিয়েছে ইসি : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৫:২২ পিএম

নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদুজ্জামান ফরহাদ। প্রবা ফটো

নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ফরিদুজ্জামান ফরহাদ। প্রবা ফটো

নির্বাচন কমিশন (ইসি) সরকারের নির্দেশে ভোটার উপস্থিতি ৫ শতাংশকে ৪০ শতাংশ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, ‘সারা দেশের মানুষ ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। ভোটার শূন্য ছিল ভোটকেন্দ্রগুলো। দেশ-বিদেশ তা প্রত্যক্ষ করেছে। অথচ সরকারের আজ্ঞাবহ ইসি সরকারের নির্দেশে ৫ শতাংশ ভোটার উপস্থিতিতে দুই ঘণ্টার ব্যবধানে ৪০ শতাংশ দেখিয়েছে।’

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে একতরফা ডামি নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ফরিদুজ্জামান ফরহাদ এসব কথা বলেন। এর আগে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে পুরানা পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়।

এনপিপি চেয়ারম্যান বলেন, দেশের ১৯টি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি, এতেও ক্ষমতাসীনদের কোনো লজ্জা হয় না। জনগণ ডামি নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে দ্বাদশ জাতীয় নির্বাচন ভুয়া। নির্বাচন কমিশন দুই একটা কেন্দ্র বন্ধ করে প্রমাণ করতে চেয়েছে সুষ্ঠু ভোট হয়েছে। এসব নাটক জনগণ বুঝে গেছে।

ফরহাদ বলেন, গণতন্ত্রকে এই সরকার এমনভাবে নিষ্পেষিত করেছে যার কারণে নতুন প্রজন্ম গণতন্ত্র কি জিনিস তাই জানে না। নতুন প্রজন্ম দেশে গণতন্ত্র না দেখতে পারলেও দেখেছে একনায়কতন্ত্র, দূর্নীতি, লুটতরাজ ও দমন-পীড়ন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে এই অবৈধ সরকারকে বিদায় করতে সকলকে রাজপথে নামতে হবে।

কালো পতাকা মিছিলে এনপিপি  মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মহাসচিব ইন্জিনিয়ার আব্দুল বারিক, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনডিপি মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, এনপিপি প্রেসিডিয়ামসদস্য  নবী চৌধুরী, ফখরুল ইসলামসহ জোট নেতারা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা