× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ডাকে জনগণ ভোট বর্জন করেছে : ড. মঈন খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:১৫ পিএম

ড. মঈন খান। প্রবা ফটো

ড. মঈন খান। প্রবা ফটো

বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রবিবার (৭ জানুয়ারি) দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

ড. মঈন খান বলেন, ‘ভোটারশূন্য ভোটকেন্দ্রই প্রমাণ করেছে বিরোধী দলের নির্বাচন বর্জনের আন্দোলন সফল হয়েছে। বিএনপিই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেয়নি।’

তিনি বলেন, ‘ভোটের দিন সরকারের সাজানো নাটকের মঞ্চায়ন হচ্ছে। বিশ্বের কাছে প্রহসনের নির্বাচনের রহস্য ভেদ করে দিয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি দেখানোর এই যে সাজানো নাটক, এতেই প্রমাণ হয় দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রকম অগণতান্ত্রিক পন্থা বিএনপি অবলম্বন আগেও করেনি আর করবেও না।’

বিএনপি আন্দোলনে সফল দাবি করে মঈন খান বলেন, ‘সরকার বিএনপির ১৫০ জনকে নির্বাচনে নিতে চাইলেও পারেনি। ২৮ তারিখের পর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিগত এক সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে দেশে ভুয়া নির্বাচনের বিষয়টি স্থান পেয়েছে।’

জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে স্যালুট। গণতন্ত্রের বিষয়ে দেশের মানুষ কখনও আপস করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা