× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণ ভোট বর্জন করেছে, বিশ্ববাসী এই ভোট গ্রহণ করবে না : ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:৪৭ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১২:৫৬ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে, জনগণ তা বর্জন  করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘ এই সরকারের অধীনে, অবৈধ নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে আজকে যে নির্বাচন হচ্ছে। এটা নির্বাচন নয়, এটা একটা নাটক মঞ্চস্থ হলো। বিশ্ববাসী এই ভোট গ্রহণ করবে না।’

রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জতে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।

জয়নাল আবদিন ফারুক বলেন, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সারা বাংলাদেশের তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা যেটা দেখতে পেয়েছি ইতোমধ্যে সাত থেকে আটজন করে প্রতি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি হয়েছে। জনগণ এই ভোট বর্জন করেছে। তারা এই ভোট গ্রহণ করেন নাই। বিশ্ববাসী এই ভোট গ্রহণ করবে না। নির্বাচনের নামে এই নাটক মঞ্চস্থ দিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে এবং আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা