× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমনওয়েলথ পর্যবেক্ষক দলকে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি আওয়ামী লীগের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে ঢাকায় সফররত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কমনওয়েলথ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ নেতারা।

বৈঠকে ১০ সদস্যের আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

জানা গেছে, সকাল ৮টার একটু পর হোটেলে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্য নেতারা।

আওয়ামী লীগের প্রতিনিধিদলে রয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসাডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এ ছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা