× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটকেন্দ্র নয়, পুরো দেশ এখন ঝুঁকিতে রয়েছে: ১২ দলীয় জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৫:০০ পিএম

ভোটকেন্দ্র নয়, পুরো দেশ এখন ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। প্রবা ফটো

ভোটকেন্দ্র নয়, পুরো দেশ এখন ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতাকর্মীরা। প্রবা ফটো

দেশের অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিতে আছে সম্প্রতি ‘নির্বাচন কমিশন ও ডিএমপি কমিশনের’ এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, যে দেশে অগণতান্ত্রিক সরকারের হাতে দেশের গণতন্ত্র ভাসমান, সে দেশে শুধু ভোটকেন্দ্র কেন, পুরো দেশটাই তখন ঝুঁকিতে থাকবে, এটাই স্বাভাবিক।

নেতার  বলেন, যখন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অভাবে জনগণের ওপর বার বার লাশের মিছিল দৃশ্যমান হয় এবং  সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দেশের অর্থনীতির ওপর আক্রমণ আসতে থাকে। তখনি দেশের আইন-আদালত ও নির্বাচন ব্যবস্থা হয় আজ্ঞাবহ। যদি শক্ত গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করতে হয়, তাহলে শেখ হাসিনাকে বিদায় করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি ) শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে ১২ দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও পদযাত্রা দুপুরে বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে শান্তিনগর, পল্টন মোড় ঘুরে প্রেসক্লাব শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের নেতারা এসব কথা বলেন।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এই নির্বাচন ভাগাভাগির নির্বাচন। কারণ এই ডামি নির্বাচনে কারা এমপি হবে, তা ঠিক করা হয়ে গেছে। তাই এই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। এখনও নির্বাচন বাতিল করার সুযোগ আছে। অবিলম্বে নির্বাচন বাতিল করে পদত্যাগ করুন। অন্যথায় গণ-আন্দোলনের স্রোতে সরকার ভেসে যাবে।’

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আমরা একজন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারিনি।আমরা বিশ্ব বিবেকের কাছে লজ্জিত।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, ‘এটা নির্বাচন নয়, নির্বাচনের নামে পুতুল খেলা চলছে। আগামী ৭ জানুয়ারি জনগণ এই পুতুল সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে প্রস্তুত থাকবে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শেখ হাসিনার আর ক্ষমতায় থাকার সুযোগ নেই।’

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। এদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কারাগার থেকে মুক্ত করতে পারিনি। আজ দেশে পতাকা আছে, স্বাধীনতা নেই। সংবিধান আছে, অধিকার নেই। শিল্প আছে, উৎপাদনি নেই। শিক্ষিত যুবক আছে, কর্মসংস্থান নেই। আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি, তবে সীমান্ত অরক্ষিত। আমাদের একটাই সমাধান, হাসিনা মুক্ত বাংলাদেশ চাই।’

গণসংযোগ ও  পদযাত্রা শেষে বক্তব্য দেন, ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির( কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপারসহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) কাজী মো. নজরুল, বাংলাদেশ এলডিপির এম এ বাশার, মো. ফরিদ উদ্দিন, মিজানুর রহমান পিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতী আতাউর রহমান খান, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, জাগপার মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, আবুল মনসুর, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, মো. লিটন, হাবিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, রিপন মিয়া, মো. ফরহাদ, মানিক মিয়া, মো. নজরুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের, বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, জনি নন্দী, যুব সংহতির নিজাম উদ্দিন সরকার, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা