× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থিতা বাঁচাতে ইসিতে ধীরেন্দ্রনাথ শম্ভু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

নোটিসের জবাব দিতে ইসিতে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু। প্রবা ফটো

নোটিসের জবাব দিতে ইসিতে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু। প্রবা ফটো

নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তলবে সশীরে উপস্থিত হয়েছেন বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় ভবনে প্রবেশ করেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত সোমবার ইসির আইনশাখার উপসচিব মো. আব্দুছ সালাম চিঠি দিয়ে শম্ভুকে তলব করেন। চিঠিতে বলা হয়েছে, কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সেই ব্যাখ্যা দিতে ধীরেন্দ্রনাথ শম্ভুকে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হতে বলা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম ও আচরণবিধি ভঙ্গ করেছেন শম্ভু। এ জন্য তাকে নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিসও দিয়েছিল। 

এর আগে গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা