× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২২:১৪ পিএম

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী ইশতেহার-২০২৪ ঘোষণা করবে আওয়ামী লীগ। সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের বলরুমে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য রাখবেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। 

দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারের মূল থিম হচ্ছে স্মার্ট বাংলাদেশ। টেকসই উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হবে এই ইশতেহারে। এ ছাড়া ইশতেহারে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে-সর্বত্র প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকৃষ্ট ও শিল্পোন্নয়নের রোডম্যাপ। এ ছাড়া ‘স্মার্ট নাগরিক’, ‘স্মার্ট সোসাইটি’, ‘স্মার্ট ইকোনমি’ ও ‘স্মার্ট সরকার’ প্রতিষ্ঠার বিষয়টিও আওয়ামী লীগের ইশতেহারে গুরুত্ব পাচ্ছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ করতেই এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

তরুণদের কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার স্লোগান করা হয়েছে- ‘উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান’। এ ছাড়া দেশিও উৎপাদন বৃদ্ধি, সুশাসনকে প্রতিষ্ঠায় আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো থাকবে এবারের ইশতেহারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা