× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদনপত্র জমা গণ অধিকার পরিষদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১২:৩৪ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৬:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করতে যাচ্ছে গণ অধিকার পরিষদ।

আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে যাবেন গণ অধিকার পরিষদের নেতারা। পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যাবে।

নতুন এই দলটির সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘নির্বাচন কমিশন থেকে দেওয়া সব শর্ত পূরণ করেই আমরা আজ (রবিবার) আবেদনের জন্য জমা দেব। আশা করি রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ নিবন্ধন পাবে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের শর্ত হচ্ছে ১০০ উপজেলা কমিটি ও এক-তৃতীয়াংশ জেলা কমিটি থাকতে হবে। আমরা ১১০টি উপজেলা ও ৪২টি জেলা কমিটির তালিকা দিচ্ছি। এ ছাড়া অন্য যেসব শর্ত রয়েছে তা পূরণ করেই জমা দিতে যাচ্ছি। নিবন্ধন না পাওয়ার কোনো কারণ দেখি না।’

গণ অধিকার পরিষদ তাদের নির্বাচনী প্রতীক হিসেবে চারটি পছন্দ তালিকায় দিয়েছে; সেগুলো হলোনোঙর, রকেট, আপেল ও তরমুজ।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা