× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে একমাত্র আমিই ছিলাম এনার্জি হর্স : শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩২ পিএম

শাহজাহান ওমর। ফাইল ফটো

শাহজাহান ওমর। ফাইল ফটো

বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ ((রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, ‘বিএনপিতে একমাত্র আমিই ছিলাম এনার্জি হর্স। রাজাদের যুদ্ধ করতে হলে শক্তিশালী ঘোড়া দরকার। আমি চলে আসায় বিএনপিতে আর কোনো এনার্জি হর্স নেই। এখন বিএনপি দুর্বল হয়ে পড়েছে।’

রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে ঝালকাঠিতে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে।

শাহজাহান ওমর বলেন, ‘এই সময়ে আয়রন লেডি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার। কারণ এদেশকে নিয়ে কিছু কুচক্রি মহল, কিছু দেশ অপচেষ্টা চালাচ্ছে। তাই এই সময়ে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশের কিছু লোক বিভিন্ন কায়দায় জড়িত। এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও আপোস করবেন না নেত্রী শেখ হাসিনা। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন স্বাধীনচেতা মানুষ হিসেবে ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে গিয়ে আমি তার সঙ্গে যুক্ত হয়েছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, আফরোজা আক্তার লাইজু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা