× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় শেরীফা কাদেরের গণসংযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫০ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯ পিএম

শেরীফা কাদের। ছবি : সংগৃহীত

শেরীফা কাদের। ছবি : সংগৃহীত

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপরে মাসকট প্লাজা, নর্থ টাওয়ার ও বিএনএস সেন্টার ও উত্তরা ৭ সেক্টরের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে জাপা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় শেরীফা কাদের বলেন, ‘নির্বাচিত হলে আলোকিত মানুষ গড়তে কাজ করব। জ্ঞান গরিমায় সমৃদ্ধ জাতি গড়তে আগামী প্রজন্মের হাতে বই তুলে দিতে হবে। শিশুদের বই পড়ার সুযোগ করে দিতে হবে। আমরা সরকারি উদ্যোগে একটা পাঠাগার গড়ে তুলব। যাতে শিশুরা বিনা খরচে পড়াশোনা করতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘রাস্তাঘাট নির্মাণ করতে হবে। পথশিশু ও কিশোর গ্যাংদের সংশোধন করে সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ করব। তৃতীয় লিঙ্গের মানুষসহ অসহায় ও দরিদ্রদের সব ধরনের সহায়তা করতেই আমাদের রাজনীতি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা