ফরিদপুর-৩
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১০ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮ পিএম
ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তার আপিলে বলা হয়, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।
শুনানি শেষে এ কে আজাদের আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। ফলে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রবিবার হাইকোর্টে রিট করেন শামীম হক। হাইকোর্ট শুনানি নিয়ে শামীম হকের করা রিট খারিজ করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে নিজের পক্ষে রায় পেলেন শামীম হক।