× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে হরতালের সমর্থনে এলডিপির মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

হরতালের সমর্থনে এলডিপির মিছিল। প্রবা ফটো

হরতালের সমর্থনে এলডিপির মিছিল। প্রবা ফটো

রাজধানীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  দুপুর ১২টার দিকে রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর এসে মিছিলটি শেষ হয়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির বলেন, ‘আওয়ামী লীগ যে নির্বাচন করছে সেটা হালুয়া রুটি ভাগের নির্বাচন। রুটি ভাগের মতো সংসদের আসন ভাগাভাগি করে নিয়েছে। নির্বাচনের নামে তামাশার খেলা খেলছে। এই তামাশার খেলা দেশের জনগণ মেনে নিবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা