× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৪ আসন : লাঙ্গল প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সৈয়দ আবু হোসেন বাবলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০০ পিএম

দোলাইপাড় থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। প্রবা ফটো

দোলাইপাড় থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বড় ধরনের শোডাউন করেছেন ঢাকা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে দোলাইপাড় থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন। মিছিলে লাঙ্গল, বাদ্যযন্ত্র, ফেস্টুন, ব্যানার নিয়ে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। নির্বাচনী মিছিলটি জুরাইন পোস্তগোলা হয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে কদমতলী শিল্পাঞ্চলে এসে শেষ হয়। 

এক সংক্ষিপ্ত সমাবেশে বাবলা বলেন, ‘আমি এই এলাকায় যত উন্নয়নমূলক কাজ করেছি, আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে এ আসনে লাঙ্গল বিপুল ভোটে জয়লাভ করবে।’ 

তিনি বলেন, ‘অনেকে ভেবেছিল এ আসন থেকে নৌকা প্রত্যাহার না করলে বাবলা ভয়ে ভোট করবে না। কিন্তু বাবলা কাপুরুষ নয়। আমি কারও ক্ষতি করি নাই, কারও জমি দখল করি নাই। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করিনি। এখন জনগণই ভাববে কাকে ভোট দিলে এই এলাকার মানুষ শান্তিতে থাকবে।’

নির্বাচনী মিছিলে এফবিসিসিআইয়ের পরিচালক ও জাপার ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, কাউসার আহমেদ, মামুন হোসেন মোল্লাসহ শ্যামপুর-কদমতলী থানা জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা