× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জিএম কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ পিএম

জিএম কাদের। ফাইল ফটো

জিএম কাদের। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পার্টির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন। 

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে প্রতিদিনের বাংলাদেশ। 

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবার ঢাকা-১৭ (গুলশান-বনানী) ও রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন পান। তিনি বর্তমানে লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

ঢাকা-১৭ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এখন জাপা চেয়ারম্যান শুধু লড়বেন রংপুর-৩ আসন থেকে। এই আসনটিতে সংসদ সদস্য হিসেবে বর্তমানে আছেন রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।

৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আজ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে কাল সোমবার ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা