× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসের শোভাযাত্রা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:২৫ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল। প্রেবা ফটো

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল। প্রেবা ফটো

মহান বিজয় দিবসের শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। যৌথভাবে শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ  বিএনপি। এর মধ্য দিয়ে ২৮ অক্টোবরের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার সুযোগ পেল দলটির নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি দুপুর ১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে  শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।

বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন  প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিলে দলের প্রধান কার্যালয়ের সামনে আসেন। তারা এখন বিএনপি কার্যালয়ের  সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপির এই র‌্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা