× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নের নামে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার : নুর

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ১৫:৩৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সরকার উন্নয়নের নামে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে মাফিয়াদের লুট করার সুযোগ করে দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন লুটপাট ও রেলের দুর্নীতি- অব্যবস্থাপনার’ বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

নুর বলেন, বর্তমানে দুটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান। একটি রেলের দুর্নীতি-অনিয়ম, আরেকটি জ্বালানি ও বিদ্যুৎ। রেলের কালোবিড়াল চলে গেছে, কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের সামনে দেখাচ্ছে, সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, দুর্নীতি শুধু রেল ও বিদ্যুতে নয়, সরকারের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে।

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আবু হানিফ, সাদ্দাম হোসেন, সহকারী সদস্য সচিব খায়রুজ্জামান, তারেক রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা