× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করাচ্ছে সিইসি : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫:০৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের কোনো বিরোধী দল এই প্রহসনের নির্বাচনে অংশ নিচ্ছে না। ১৪ দল ও জাতীয় পার্টি সরকারের আর্শীবাদপুষ্ট দল। এর বাইরে বিএনপি, জামায়াত, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বামদলসহ দেশের কোনো বিরোধীদল এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে না। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকার ও সরকারের উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করে দেশে আবার বাকশালি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার নীলনকশা করছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে অবরোধ সফলে মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফরহাদ বলেন, ‘রাষ্ট্রের টাকা অপচয় করে বিরোধী নেতাদের নির্বাচনে আনার চেষ্টা ব্যর্থ হয়ে আবারও সেই গৃহপালিত বিরোধীদলকে নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। দেশের রাজনীতি, রাজনৈতিক দল এবং নেতাদের নিয়ে সরকার নোংরা খেলায় মেতে ওঠেছে। এগুলো ভালো লক্ষণ না। এক আওয়ামী লীগ এতগুলো দলের অস্তিত্ব নিয়ে, ইজ্জত নিয়ে খেলছেন। আর যখন সকল দল আপনাদের ধরবে তখন আপনাদের কোনো চিহ্নই থাকবে না।’

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি এর প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা