× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই : এলডিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৭ পিএম

অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। প্রবা ফটো

অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। প্রবা ফটো

অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা বলেন, স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সব দিক থেকে আওয়ামী লীগ খুবই দুর্বল অবস্থায় উপনীত হয়েছে। এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। স্বৈরশাসককে বিদায় দিতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল, বিএনপি অফিস হয়ে বিজয়নগর আলরাজির সামনে শেষ হয়।

সমাবেশে এলডিপি নেতারা বলেন, জনগণের ওপর জুলুম নির্যাতন করে কেউ কখনও টিকে থাকতে পারেনি। হাসিনাও পারবে না। দেশ এখন একটি সময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সময় ধরে জুলুমের ওপর দণ্ডায়মান স্বৈরশাসনের অবসানের সময় নিকটবর্তী। বাংলাদেশের নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের মুক্তির সূর্যোদয় সন্নিকটে। দীর্ঘ জুলুমের অবসান হবেই হবে ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, হাসিনা সরকারকে জনগণ চায় না। তারা জনমতের বিপরীতে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের প্রতি জনগণের অনাস্থা এখন আরও তীব্রতর। জনগণ ভোটের অধিকার চায়, নাগরিক অধিকার চায়, জুলুমের অবসান চায়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা