× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাহান ওমরের হলফনামায় নেই সম্পত্তি ও মামলার তথ্য

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২১:২৪ পিএম

শাহজাহান ওমরের হলফনামায় নেই সম্পত্তি ও মামলার তথ্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আলোচিত নৌকার প্রার্থী শাহজাহান ওমর। তার নির্বাচনী হলফনামায় গোপন করা হয়েছে মামলার তথ্য। ১/১১-এর সময় দুদকের দায়ের করা অবৈধ অর্থসম্পদ উপার্জনের মামলায় সাজাপ্রাপ্ত হওয়া এবং বর্তমান সরকারের গাড়ি পোড়ানোর দুটি তদন্তনাধীন মামালার বিষয়ে কোনো তথ্য হলফনামায় নেই। ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় রাজাপুর ও ঢাকার ২০০৭ সালের দুটি মামলার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রাজাপুর থানায় দায়ের করা মামলায় খালাস এবং ঢাকার গুলশান থানার মামলায় খালাসের পর উচ্চ আদালতে আপিল বিচারাধীন। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ওমরের সর্বশেষ মামলার তথ্য উল্লেখ করা হয়নি। তাছাড়া ওমর ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য নেই এই হলফনামায়।

এবারের হলফনামা অনুযায়ী, ওমর ও তার স্ত্রী ৫ কোটি ৬৩ লাখ ২৪ হাজার ৪১৭ টাকার মালিক। ওমরের চেয়ে তার স্ত্রীর টাকার পরিমাণ প্রায় পাঁচ গুণ বেশি। ওমরের নগদ আছে ৬ লাখ ৬৪ হাজার ৫২৭ টাকা আর তার স্ত্রীর আছে ৩৫ লাখ ১৪ হাজার ৪৫০ টাকা। বরিশালের ব্রাউন কম্পাউন্ড সড়কে বীর উত্তম ভবন এবং রুপাতলি বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন বীর উত্তম হাসপাতালের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

২০১৮ সালের হলফনামা অনুযায়ী এই দম্পতির ছিল ৭ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৯৯৬ টাকার সম্পদ। ওমরের কৃষিজমি, বাড়ি, দোকান ও অন্যান্য উৎস্য থেকে বার্ষিক আয় ৩০ লাখ ৫৯ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ওমরের নামে জমা টাকার পরিমাণ ৭ লাখ ৮৩ হাজার ৮৫৭ টাকা এবং স্ত্রীর নামে আছে ৩ লাখ ৮৭ হাজার ৯১৩ টাকা। এছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, স্থায়ী আমানত বিনিয়োগ ও এফডিআর মিলে ওমরের নামে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা এবং একই খাতে স্ত্রীর নামে আছে ১ কোটি ১ লাখ টাকা। ওমরের গাড়ির মূল্য ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং স্ত্রীর গাড়ির মূল্য ১৭ লাখ ৪ হাজার টাকা। এছাড়া উভয়ের আসবাবাপত্রসহ আরও ১৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়।

২০১৮ সালের হলফনামা অনুযায়ী ওমরের কৃষি, ব্যাংক আমানত ও পেশাগত আয় উল্লেখ করা হয় ২৮ লাখ ৫৯ হাজার ৮৩২ টাকা। নগদ ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৪৪ টাকা এবং স্ত্রীর নামে নগদ ছিল ৭০ হাজার ৮৭৭ টাকা। ওমরেরর নামে ব্যাংকে জমা ছিল ৫ লাখ ৪৯ হাজার ৯১৩ টাকা এবং স্ত্রীর নামে ছিল ৩ লাখ ৪৭ হাজার ২১২ টাকা। স্থায়ী আমানত ছিল ২ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা এবং স্ত্রীর ছিল ১ কোটি ৮২ লাখ ৯ হাজার ৮৮১ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা