× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবার বিএনপিতে যোগ দেবেন? শাহজাহান ওমর বললেন, ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৬ পিএম

ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। ফাইল ফটো

ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। ফাইল ফটো

প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, যেকোনো একটা দলের রাজনীতি করা নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বড় বড় রাজনীতিবিদরাও দল পরিবর্তন করে। রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা বেইমানি নয়।

তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি আবার বিএনপিতে যোগ দেবেন কি না– জবাবে দলটির সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘তওবা, আস্তাগফিরুল্লাহ।’

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহজাহান ওমর। সাইবার বুলিং সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে ডিবি কার্যালয়ে যান তিনি।

ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা) আসনে বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম। তিনি সেখান থেকে ধানের শীষ প্রতীকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। ২৫ দিন পর কারাগার থেকে ২৯ নভেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। ৩০ নভেম্বর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। দল ছেড়ে নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ায় তার এই সিদ্ধান্তে রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়।

এক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘এটাকে ডিগবাজি বলে না কি? এটা সাংবিধানিক অধিকার, আদর্শগত ব্যাপার। সব সময় সবখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব না-ও হতে পারে।’

তিনি বলেন, ‘এই বৃদ্ধ বয়সে এসে মনে হলো, জনগণের জন্য কাজ করি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আমার রাজনীতি করতে রুটি-হালুয়া লাগে না, মন্ত্রী হওয়ার দরকার নেই। আমি সব হয়েছি, এই মাটি আমাকে সব দিয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা