প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৯ পিএম
গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের ১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার।
প্রয়াত সভাপতির জীবন সংগ্রাম, ৪র্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলন, শ্রমিক আন্দোলনে তার অবদান ও তার পুত্র পুচির তাৎক্ষণিক মৃত্যু এবং ৪ ডিসেম্বর এমএইচএ পার্টির সাবেক সভাপতির অগ্নিদগ্ধ হয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে আলোচনা হয়।
স্মরণ সভায় প্রয়াত জননেতার জীবনের উপর আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, অ্যাড. ফুয়াদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, মিরাজুল ইসলাম জামান, ফণীন্দ্র সরকার, মো. কামরুল ইসলাম, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নুর মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, আ. শাদীদ আহমেদ সাদী, মো. সোহরাব হোসেন, শরীফ ইকবাল হামিদ মো. শহীদুল্লাহ, শুভ আল মাহমুদ, মো. সাইফুল ইসলাম খান প্রমুখ।
সভা পরিচালনা করেন পার্টির যুগ্ম সম্পাদক খায়রুল আলম।