প্রবা প্রদিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৯:১২ পিএম
জোটগতভাবে নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জোটগতভাবে নির্বাচন নিয়ে বুধবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবে আওয়ামী লীগ। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমির হোসেন আমু বলেন, সোমবার আমাদের ১৪ দলের নেত্রী একটি সভা করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তখন আসনের বিষয়ে কথা উঠে এসেছে।