× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলফনামার তথ্য

সম্পদ কমেছে অর্থমন্ত্রীর

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৭ পিএম

আ হ ম মুস্তফা কামাল। ফাইল ফটো

আ হ ম মুস্তফা কামাল। ফাইল ফটো

স্ত্রী-কন্যা ও নাতি-নাতনিদের দান করায় সম্পত্তি কমেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। গত পাঁচ বছরে ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পত্তি হ্রাস পেয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন এই মন্ত্রী।

হলফনামা অনুযায়ী, গত সংসদ নির্বাচনে মন্ত্রীর নিট সম্পদ ছিল ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পান ৭ কোটি ৬৮ লাখ ২ হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি হতে তার মূলধনী লাভ ৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা।

গত পাঁচ বছরে মন্ত্রী পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের ২ কোটি ৪ লাখ পাঁচ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। স্ত্রী, দুই কন্যা ও পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি। এ ছাড়া স্ত্রীকে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন। মন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

মন্ত্রীর বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করা হয়, যার সব কটিতে তিনি খালাস পেয়েছেন। তার কোনো ঋণ নেই বলে তিনি উল্লেখ করেছেন। আসন্ন নির্বাচনে কুমিল্লা-১০ আসন (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন মুস্তফা কামাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা