× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন সুষ্ঠু না হলে ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী: তৃণমূল বিএনপি মহাসচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম

নির্বাচন সুষ্ঠু না হলে ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী: তৃণমূল বিএনপি মহাসচিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে জাতীয় সংকট তৈরি হবে বলে মনে করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। আর প্রধানমন্ত্রীই সেই সংকটের ভুক্তভোগী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা বিভাগীয় ক‌মিশনারের কার্যালয়ে ‌ঢাকা-৫ আসনের প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তৈমুর আলম বলেন, ‘আমরা তৃণমূল বিএনপি থেকে যাদের মনোনয়ন দিয়েছি তাদের মধ্য থেকে ঢাকা-৫ আসনে আমাদের মনোনীত প্রার্থী কে এম আবু হানিফ হৃদয়ের পক্ষে মনোনয়ন ফরম দাখিল করলাম। পাশাপাশি বাকি সব আসনে আজকেই আমাদের প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করবেন।’

এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন- এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকালই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তারা বড় বড় শোডাউন করে মনোনয়ন দাখিল করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনো বিষয় নয়, বিষয় হলো জনগণ।’

নির্বাচনে সরকারের সঙ্গে আপনারা আসন ভাগাভাগি করেছেন কিনা- জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে তাদেরকে তথ্যপ্রমাণ নিয়ে হাজির হতে বলেন।’

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করে প্রধানমন্ত্রীর কাছে কেন অভিযোগ করতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন। আর তার বিরোধী মতাদর্শের লোকজনকে রক্ষা করার দায়িত্বও তার। তাই আমি তার কাছে অভিযোগ জানাতে চাই।’

‘নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয়। তাহলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর এই সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,’ যোগ করেন তৈমুর আলম খন্দকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা