× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার আচরণবিধি লঙ্ঘন করলেন তৈমূর ও ফিরোজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৪:২১ পিএম

তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি মিছিল আসে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। প্রবা ফটো

তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি মিছিল আসে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। আর মিছিলসহকারে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ আচরণবিধি লঙ্ঘন করেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী এম এ ইউসুফ।

এ সময় দেখা যায় দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি মিছিল আসে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে। এ সময় মিছিলে কর্মী ও সমর্থকদের হাতে ছিল পোস্টার ও ব্যানার। মিছিল থেকে এম এ ইউসুফের জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি বলেন, সরকার দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর ঠিক ২০ মিনিট পরই তিনি নিজে আচরণবিধি লঙ্ঘন করেন।

এ ছাড়া দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-৬ আসনে লাঙলের প্রার্থী কাজী ফিরোজ রশীদের সমর্থকরা ৩০ জনের একটি মিছিল নিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মিছিল করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা