× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএন‌পি‌কে প্রতিদ্বন্দ্বী দল ম‌নে ক‌রি না : নি‌খিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

ম‌নোনয়নপত্র দা‌খিল শে‌ষে সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন ম‌াইনুল হো‌সেন খান নি‌খিল। প্রবা ফটো

ম‌নোনয়নপত্র দা‌খিল শে‌ষে সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন ম‌াইনুল হো‌সেন খান নি‌খিল। প্রবা ফটো

বিএন‌পিকে কোনো প্রতিদ্বন্দ্বী দল ম‌নে ক‌রে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ঢাকা-১৪ আস‌নে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী ম‌াইনুল হো‌সেন খান নি‌খিল। 

বৃহস্প‌তিবার (৩০ নভেম্বর) সকা‌লে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ম‌নোনয়নপত্র দা‌খিল শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন তি‌নি। সকালে তিনি ঢাকা বিভাগীয় ক‌মিশনারের কার্যাল‌য়ে ম‌নোনয়নপত্র জমা দেন। 

বিএন‌পিবিহীন এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হ‌য়ে উঠ‌বে এমন এক প্রশ্নে যুবলী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, আপনারা কা‌কে প্রতিপক্ষ বল‌ছেন জা‌নি না। বিএন‌পিকে আমি প্রতিদ্বন্দ্বী ম‌নে ক‌রি না। তারা এক‌টি বি‌চ্ছিন্ন দল। 

বিএন‌পির জন্ম হ‌য়ে‌ছে খু‌নের ম‌ধ‌্য দি‌য়ে উল্লেখ ক‌রে নি‌খিল ব‌লেন, তা‌দের জন্ম হ‌য়ে‌ছে মানুষ খু‌নের ম‌ধ‌্য দিয়ে। তারা ২০০১ থে‌কে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকাকা‌লে কী তাণ্ডব লীলা চা‌লি‌য়ে‌ছে সেটা জা‌তি দে‌খে‌ছে। ত‌া‌দের জন্ম হ‌য়ে‌ছে বঙ্গবন্ধু হত‌্যার মধ‌্য দি‌য়ে। 

তিনি আরও ব‌লেন, বিএন‌পিকে আমি কো‌নো রাজ‌নৈ‌তিক দলই ম‌নে ক‌রি না। তারা এক‌টি জঙ্গি সংগঠন। 

এ সময় প্রথমবার সংসদ নির্বাচনের প্রার্থী হি‌সে‌বে নি‌খিল নৌকায় ভোট পেয়ে জয়ী হ‌ওয়ার আশা প্রকাশ ক‌রেন। 

ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি জেলা প্রশাসনের কার্যালয় এবং অন্যটি সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।

এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা- ৪ থেকে ঢাকা- ১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যা‌চ্ছে। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা