× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। প্রবা ফটো

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহিদ উল্লা খোন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, আওয়ামী লীগ নেতা ফোরকান বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, গোপালগঞ্জ-৩ আসনে এ পর্যন্ত দুটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং অন্যটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ আবুল কালামের।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচন হবে আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা