× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে যাবে না গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২৩:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এলিফ্যান্ট রোডে নিজ কার্যালয়ে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই দুই দলের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র অনুযায়ী পুতুল নির্বাচন কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

তারা বলেন, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি জনগণের দাবি বাস্তবায়নে অবৈধ তফসিল বাতিল, সংসদ বিলুপ্তি এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণ-আন্দোলন অব্যাহত রাখবে।

সভায় উপস্থিত ছিলেন, গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো- চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী ও মহাসচিব মো. আবদুল কাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা