× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:০৮ পিএম

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিএনপি মহাসচিবের উদ্ধৃতি দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোসহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করার জন্যও নেতাকর্মীদের প্রতি এবং একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

প্রবা/আরকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা