× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর ও রাজশাহী বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন বেশ কয়েকজন এমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৬:৪৬ পিএম

সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রংপুর ৩৩ জন ও রাজশাহী ৩৯ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। তবে বাদ পড়েছেন বেশ কয়েকজন পুরোনো এমপি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা জানান।

তিনি বলেন, আগামী ২৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় বোর্ড চলবে। আজকে দুই বিভাগের ৭২ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রংপুর ৩৩ জন ও রাজশাহী ৩৯ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুরোনো কিছু এমপি বাদ পড়েছে। নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। তরুণদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এলাকায় যাদের জনপ্রিয়তা আছে সেই প্রার্থীকে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা পরিচিত মুখ রাজনীতির বাইরেও তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। দল থেকে যাদের মনোনীত করা হবে সেই দলীয় প্রার্থীর তালিকা একসঙ্গে ঘোষণা করা হবে। 

জোট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, জোট নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে এই নির্বাচন জনগণ গ্রহণ করেছে। সারা বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন উপলক্ষে জোট হতে পারে বিভিন্নভাবে। কার সঙ্গে জোট হবে, কে কার সঙ্গে জোট করবে, জোটের বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এখনই বলা মুশকিল। এখনও অনেক সময় আছে কাজেই অনেকে আসতে পারে। এমনও দল আসতে পারে যেটা আপনিও ভাবছেন না আমিও ভাবছি না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি  বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা