× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেরুল বাড্ডায় ছাত্রদলের পিকেটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১১:৫১ এএম

মেরুল বাড্ডায় ছাত্রদল নেতাকর্মীরা পিকেটিং ও অবরোধ কর্মসূচি পালন করছেন। প্রবা ফটো

মেরুল বাড্ডায় ছাত্রদল নেতাকর্মীরা পিকেটিং ও অবরোধ কর্মসূচি পালন করছেন। প্রবা ফটো

তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে হাতিরঝিলসংলগ্ন মেরুল বাড্ডায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করেন।

এ সময় মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক আল মামুন ও জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহউদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও আরিফুল ইসলাম, সহনাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান চাঁদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা