× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০০ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি : মহাসচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

৩০০ আসনেই জাতীয় পার্টি নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

তিনি বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।

বুধবার (২২ নভেম্বর) বিকাল সোয়া তিনটায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে। দুপুর পর্যন্ত আমাদের প্রায় ১৪শ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এককভাবেই নির্বাচন করব।’

তিনি আরও বলেন, ‘আমরা কারও সঙ্গে আসন সমঝোতায় যাব না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে, জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। গেল ৩৩ বছর দেশের মানুষ আমাদের শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করেছে। আমরা আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দিতা করতে পারব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা