× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ নভেম্বর শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের গণজামায়েত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম

জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের কর্মসূচি প্রতিহত করতে আগামী ২৯ নভেম্বর রাজধানীর মতিঝিলে গণজামায়েত এবং গণমিছিলের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

বুধবার (২২ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী পেশাজীবি মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাহজাহান খান বলেন, ‘১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় বকেয়া বেতনের দাবিতে বস্ত্র শ্রমিকদের আন্দোলন দমন করার জন্য ১৭ জন শ্রমিককে হত্যা করেছে। সারের দাবিতে কৃষকদের আন্দোলন দমনের জন্য ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। ২০০৩ সালে দুইজন গার্মেন্টস শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করেছিল। আর গণতান্ত্রিক আন্দোলনের নামে ২০১৩, ২৯১৪ ও ২০১৫ পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে ৯২ জন ড্রাইভার, ১৭ জন পুলিশ, তিনজন বিজিবি জোয়ান, দুইজন মুক্তিযোদ্ধা, দুইজন ব্যাংক কর্মচারি, বীমা কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, রিকশাচালক, হকার, ফল ব্যবসায়ী অসংখ্য নারী ও শিশু হত্যা করেছে। প্রায় একহাজার গাড়ি পুড়িয়েছে এবং তিন হাজার গাড়ি ভাঙচুর করেছে। রেলগাড়ি পুড়িয়েছিল। রেললাইন উপরে ফেলেছিল।’

তিনি আরও বলেন, ‘গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের তাণ্ডবলীলা পুনরায় শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য তারা পুনরায় আগুন সন্ত্রাস শুরু করেছে। বিএনপি-জামায়াতসহ তাদের সমমনা রাজনৈতিক দল রাজনীতির অঙ্গনকে ঘোলাটে করার চেষ্টা করছে। তারা পুনরায় গণতান্ত্রিক আন্দোলনের নামে হরতাল, অবরোধ দিয়ে বাংলাদেশকে অচল করার বৃথা চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা প্রায় দুইশত যানবাহন পুড়িয়েছে, কয়েকশত গাড়ি ভাঙচুর করেছে, দুইজন শ্রমিক ও দুইজন পুশিল হত্যা করেছে। সম্প্রতি তারা রেলগাড়িতে আগুন দিচ্ছে।’

এ সময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

শাহজাহান খান বলেন, ‘আমরা সর্বস্তরের ও সব শ্রেণি পেশার জনগণকে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ করে দেশের জনগণের জানমাল রক্ষা ও ভোগান্তির হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে উক্ত গণজামায়েত ও গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় মতিঝিলের বক চত্ত্বরে গণজামায়েত ও গণমিছিল এবং ১ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় যাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা